মুকুল বসু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দিনগত রাত দুইটার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায় , মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ৭০ বছরের বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয় এলাকাবাসী ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কাঁদার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে তারা নদীর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও রাতের অন্ধকারে তাকে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এখনও লাশের পরিচয় পাওয়া যায়সি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি
বোয়ালমারীরতে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার
আগস্ট ২০, ২০২৬
































