আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরের হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে আজ রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরী খাদে পড়ে যায়।এতে লরীর নিচে চাপা পড়ে হেলপার ও ম্যানেজারের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, হেলপার রাসেল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মন্ডলের ছেলে এবং ম্যানেজার সাবিবরএকই উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।
হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত বলেন,‘পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলবাহী লরী আজ রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার উদ্দেশ্যে যায়। এসময় হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের লরীটি উল্টে খাদে পড়ে। এসময় লরীর নিচে চাপা পড়ে তেলবাহী লরীর ম্যানেজার ও হেলপার নিহত হয়েছেন। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরীর নিচে চাপা পড়া মরদেহ দুইটি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে থানায় নিয়ে আসেছে।
আমন্ত্রণ/এসিজি
































