সাখাওয়াত হোসেন হানিফ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাটরা ইউনিয়নের ২ হাজার ১৯৭ জন সুবিধাভোগী পেয়েছেন সরকারি ভিজিএফের চাল। আজ বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর হাই স্কুল মাঠে ৯টি ওয়ার্ডের দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণের উদ্বোধন করেন ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান।
২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
চাল বিতরণ উদ্বোধনকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, ভাটরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, ট্যাগ অফিসার ও উপ সহকারী প্রকৌশলী জাহিদ হাসান সৌরভ, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, ইউপি সদস্য মুক্তাছুর রহমান তোতা, হাসান মাহমুদ, শহিদুল ইসলাম, শাহী সুলতানা রেমি, আঞ্জুয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক, সবুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
নন্দীগ্রামে দুই হাজার পরিবারে ভিজিএফের চাল বিতরণ
মার্চ ১৯, ২০২৫


































