গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জিনের বাদশার সদস্যদের প্রতারণার অর্থ এনে না দেয়ায় মারপিট করে আপিল মিয়া নামের এক যুবককে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে তালুক রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে গুরুতর আহত তাকে অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের আহত আপিলের স্ত্রী মোর্শেদা বেগম থানায় ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা মামলার সুত্রে জানান গেছে তালুক রহিমাপুর চরপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে মো. মামুন মিয়া (২৮) ও মাহমুদুল হাসান (২৫), মৃত সেকেন্দার আলীর ছেলে ভিক্ষু মিয়া (৩০), মৃত আব্দুল মান্নানের ছেলে মশিরুল ইসলাম (৩২ এবং ফুল মিয়ার ছেলে রানু মিয়া (৩৫) সকলের প্রত্যারক চক্র জিনের বাদশার সদস্য। নানা প্রলোভনে সরলমনা বিভিন্ন মানুষকে ধনসম্পদ পাইয়ে দেয়া কথা বলে টাকা পয়সা ও স্বর্ণলংকার হাতিয়ে নেয়াই এদের কাজ।
সম্প্রতি প্রলোভনে মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে পাওয়া অর্থ ও স্বর্ণালংকার ঢাকা থেকে আনার জন্য একই গ্রামের সরফরাজ আলীর পুত্র আপিল মিয়াকে ২০ হাজার টাকার দেয়ার লোভ দেখিয়ে ঢাকায় পাঠায়। আপিল মিয়া ঢাকায় গিয়ে তার মনে হয় প্রতারণার এই অর্থ ও স্বর্ণলংকার নিয়ে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনী কাজ। হয়ত নিজেও ধরা পরে প্রাণ সংশয় হতে পারে। তাই বিবেকের দংশনে টাকা না নিয়ে চলে আসে। বাড়ী এসে বিষয়টি তাদেরকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে সেই সাথে আসমীরা ধারণা করে যে আপিল মিয়া প্রতারণার অর্থ ও স্বর্ণলংকার নিয়ে এসে আতœসাত করেছে। তারা এই অর্থ ও স্বর্ণলংকার ফেরৎ দেয়ার জন চাপ দিতে থাকে। এরই সুত্র ধরে ১৭ মার্চ বিকেলে আপিল কে তার বাড়ী থেকে ডেকে এনে বেদম মারপিট করে গুরুতর আহত করে তালুক রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ফেলে রাখে। পরে খবর পেয়ে আপিল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু , সেখান থেকেও ওই জিনের বাদশার সদস্যরা তাকে অপহরণের চেষ্টা করে চিকিৎসক ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যার্থ হয়। আপিলের স্ত্রী জানান অপহরণে ব্যর্থ হয়ে এখন আমাকে তারা নানা ধরণের হুমকী ধামকি দিচ্ছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান আমি বাইরে আছি, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে প্রতারণার অর্থ এনে না দেয়ায় জিনের বাদশার সদস্যদের মারপিটে যুবককে আহত
মার্চ ১৮, ২০২৫


































