মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুরে সোমবার (৩ মার্চ) বিকেলে ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার যাত্রী ছায়েম ইসলাম নামে এসএসসি পরীক্ষার্থী এক মেধাবী ছাত্র নিহত ও সিএনজি চালক গুরুত্বর আহত হয়েছে।
জানা গেছে, বিরামপুর উপজেলার সেরা শিক্ষায়তন বিরামপুর আদর্শ স্কুলের ১নম্বর ক্রমিকের এসএসসি পরীক্ষার্থী সোমবার স্কুলে কোচিং শেষে সিএনজি অটোরিক্সা যোগে নিজ বাড়ি চড়ারহাটে ফিরছিল। বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় দ্রতগামী একটি ট্রাক পেছন থেকে ঐ সিএনজিকে চাপা দেয়।
এতে গুরুত্বর আহত ছায়েম ও চালক নুরে আলমকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম ছায়েমকে মৃত ঘোষণা করেন এবং গুরুত্বর আহত সিএনজি চালক নুরে আলমকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর স্থানান্তর করেন।
বিরামপুর থানার (ওসি) মমতাজুল হক বলেন, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে ট্রাক চাপায় মেধাবী ছাত্র নিহত, আহত ১
মার্চ ৪, ২০২৫


































