বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহীদুল ইসলাম। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রæয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে কে কারা তাকে ছুরিকাহত করেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম চোখের কোনে এবং পাছায় ছুরিকাহত করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
পরে খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, শিবগঞ্জ তানার ওসি শাহীনুজ্জামান শাহীন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ এ ঘটনার জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবি জানান।
শিবগঞ্জ থানার ওসি মো: শাহীনুজ্জামান শাহীন বলেন, ২১ ফেব্রæয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে তিনি ছুরিকাহত হন। এ ব্যাপারে আমাদের কাছে এখনও তিনি কারো নাম বলেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের আহবায়ক ছুরিকাহত
ফেব্রুয়ারি ২১, ২০২৫


































