হাতিয়া (নোয়াখালী) প্রতিবেদক :
দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর রাতে বসত ঘরে আগুনে দগ্ধ হয়ে আহত হওয়া গৃহকর্তা নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকেল পাঁচটায় অগ্নিদ্বগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। ঢাকায় হাসপাতালে পৌছার পর রাত নয়টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলন বালা একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য লিটন চৌধুরী জানান, শুক্রবার গভীর রাতে যথারীতি নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের রান্না ঘরে আগুন লেগে দাউ দাউ করতে দেখে আশপাশের লোকজন দেখে এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্ট করেন।
আমন্ত্রণ/এসিজি
হাতিয়ায় আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
ফেব্রুয়ারি ১, ২০২৫


































