গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বিইউএফসি’র উদ্যোগে বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাঁচবিবি একাদশ সাদুল্লাপুর একাদশকে তিন শূন্য গোলে হারিয়ে জয় লাভ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বিজয়ী ও জয়ি দলের হাতে পুরস্কার তুলে করেন। এসময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন সরকার, দরবস্থ ইউনয়ন বিএনপি’র সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদব সিরাজুল ইসলাম, বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামী ব্যাংক ঘোড়াঘাট শাখার ব্যবস্থাপক শামসুজ্জামান পলাশ, বগুলাগাড়ী ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি আসাদুজ্জমান এরশাদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় ধারা ভষ্যকার ছিলেন রবিইল ইসলাম।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাদুল্লাপুর একাদশের জয়লাভ
অক্টোবর ২০, ২০২৫


































