আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সাড়ে ৪ টায় শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ফুলবাড়ী পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন রিয়াদ ফেরদৌস শামস, লাজু আহম্মেদ, মো. রহমত, আতিকা তাসনিম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































