গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়জনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো সকালে জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোষ্টার দেয়ালে সাঁটানো, দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কর্তন ও বিকেলে আলোচনা সভা।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু জাফর লেলিনের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপি’র নব নির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপি’র নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টুসহ গোবিন্দগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত
জানুয়ারি ২১, ২০২৫


































