গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসহায় মানুষের মাঝে ইবনে সিনা গ্রæপের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ দাখিল মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মশিউর রহমান, হরিরামপুর ইউনিয়ন জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এলাকার পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ২১, ২০২৫


































