গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাঙা পাওয়ার ট্রলির সাথে সংঘর্ষে জাাহিদ হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে শহরের পশ্চিম চারমাথায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের সোলেমান আলীর ছেলে এবং বগুড়ার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান গোবিন্দগঞ্জের বাজার রোড থেকে একটি ইটভাঙার পাওয়ার ট্রলি দ্রæতগতি আঞ্চলিক মহাসড়কে ঢুকে পরলে গোবিন্দগঞ্জ শহরমুখি ওই মোটরসাইকেল টির সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকের আরোহী জাহিদ হাসান মটরসাইকেল সহ একটি বিদ্যুৎ পোলের সাধে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ টি উদ্ধার করে নিয়ে যায়। নিহত জাহিদ হাসান স্বশুড়বাড়ী থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান দুর্ঘটনার পর পরই মরদেহটি উদ্ধার করে থানায় হয়। অভিযোগ না থাকায় দুপুরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ইটভাঙা পাওয়ার ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
জানুয়ারি ৩, ২০২৫


































