আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ফুলবাড়ী কালচারাল ক্লাকের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এলুয়ারী ইউনিয়নের শরিয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরিয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী কালচারাল ক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মোক্তারুল ম্যামোরি, যুবদল নেতা বাদল সরকার এবং ছাত্রদলের যুগ্ম আহŸায়ক পলক। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্যব্যাক্তীবর্গ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী কালচারাল ক্লাবের সভাপতি জাকিউর রহমান চঞ্চল বলেন, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার সকল কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ১ নম্বর এলুয়ারী ইউনিয়নের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিশু শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আগস্ট ১৪, ২০২৬
































