আমন্ত্রণ প্রতিবেদক :
‘এসো মিলি প্রাণের স্পন্দনে’ শীর্ষক স্লোগান সামনে রেখে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় চত্বরে পুনর্মিলনীর প্রথম পর্বে ছিল অবসর গ্রহণকারি শিক্ষকদের সংবর্ধনা ও স্মৃতি চারণমূলক আলোচনা। স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মখলেছুর রহমান।
এতে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ সরকার, সাবেক শিক্ষক খন্দকার রিয়াছত আলী, নিতাই রায়, শ্রী ভক্তি ককুমার ঝাঁ ও সৈয়দ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠান এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় ও বন্ধু মিলন, কী খবর বন্ধু কেমন আছিস? দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এভাবে কুশল বিনিময় শুরু হয়। চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয় জীবনের মজার স্মৃতিময় কথায়।
পুরোনো বন্ধু শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে ওঠে ঐতিহ্যবাহী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যলয় চত্বর। সারাদিন চলে বন্ধু আড্ডা।
বন্ধু আড্ডা ও পরিচিতি পর্বে ৯৫ ব্যাচের শিক্ষার্থী মকিম ও ডেনিয়াল হাফিজ ড্যানির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক ১৯৯৫ ব্যাচের ফাস্ট বয় আব্দুল কুদ্দুস আল কাদরি, আয়োজক কমিটির অন্যতম সংগঠক মারুফ আহম্মেদ সাগর, ডাক্তার কুদরত ই খুদা, বিশিষ্ট ব্যাবসায়ী আনান্দ কুমার গুপ্ত, ব্যাংকার মো. ইমন, সাংবাদিক রজব আলী, শামিম আহম্মেদ, ডা. দিলনাহার বেগম, ঢাকা মীরপুর আইডিয়াল গালস স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মারুফা খাতুন মনি, সিনিয়র শিক্ষক শামিমা আক্তার প্রমুখ। এছাড়া ১৯৯৫ সালের সকল শিক্ষার্থীরা তাদের নিজ নিজ পরিচয় ও অনুভুতি প্রকাশ করেন। পরিশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদেরকে পুনর্মিলনীর ক্রেস প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী
ডিসেম্বর ২৭, ২০২৪
































