আমন্ত্রণ প্রতিবেদক :
বুধবার ৬ মার্চ দিনাজপুর জেলার মানবকল্যানে আত্মোৎস্বর্গকারী, জননন্দিত, কর্মবীর, সমাজসেবক, বিদ্যানুরাগী, ব্রীজ মাষ্টার ও লৌহমানব উপাধিতে ভূষিত মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী)’র আনন্দ মুখর পরিবেশ ও ব্যতিক্রমধর্মী আয়োজনে নবীণ-প্রবীণ ও পরিবারের সদস্য এবং নাতী-নাতনীদের নিয়ে পালিত হলো ৮৪তম জন্মবার্ষিকী।
কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদশা চৌধূরীর ভাই অধ্যাপক শওকত আলী চৌধুরী, তার ভাতিজা ডা. মেজবাহ উদ্দীন চৌধুরী, তার সহধর্মীনি ডা. নাজনীন সুলতানা চৌধুরী, বাদশা চৌধুরীর সহধর্মীনি জাকিয়া চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক-গবেষক ও বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, শুভাকাঙ্খী তানজিমুল ইসলাম, আফতাব উদ্দীন আহম্মেদসহ দিনাজপুরের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জন্মবার্ষিকী অনুষ্ঠানে মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) বলেন, আমি জনগনের জন্য সারা জীবন কাজ করে গেছি আমার ব্যক্তি স্বার্থে নয়, মানবতার কল্যাণে। ৮৪ বছর বয়সে আমি যে সম্মান পেয়েছি তার জন্য এলাকার জনগন, জনপ্রতিনিধিগণ, দিনাজপুরের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং আমার আত্মীয়-স্বজনকে ধন্যবাদ জানাতে চাই। কেক কাটা অনুষ্ঠান শেষ হলে নাতী-নাতনীরা এবং নবীণ-প্রবীণ ব্যক্তিবর্গরা কেক খাইয়ে বিনোদনমূখর পরিবেশে জন্মবার্ষিকী পালন করে।
নবীণ-প্রবীণ ও পরিবারের সদস্যদের নিয়ে পালিত হলো বাদশা চৌধুরীর ৮৪তম জন্মবার্ষিকী
মার্চ ১১, ২০২৪

































