আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বার্মিজ চাকু ও ছোরা সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে রানা মিয়া (৩৫) ও জেল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০)।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৫টায় ধুনট-গোসাইবাড়ি সড়কের ইছামতি নদীর চরধুনট ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, রানা ও আলমগীর আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে চরধুনট ব্রীজ এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লানি করে রানার কাছে ১টি ছোরা ও আলমগীর হোসেনের কাছ থেকে ২টি বার্মিজ চাকু জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে রানা ও আলমগীর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের পর থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে আর কোউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































