আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী স্বর্গীয় ডা. অসিত সরকারের স্ত্রী এবং সরকারি ফার্মেসীর স্বত্বাধিকারী সমাজসেবী অমিতাভ সরকার অমিত এর মা শ্রীমতি বিজয়া লক্ষ্মী সরকার বিজু (৭০) গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ীতে পরলোক গমন করেছেন (ওঁ দ্বিব্যান লোকন স্ব গচ্ছা তু)।
মৃত্যুকালে শ্রীমতি বিজয়া লক্ষ্মী সরকার বিজু এক ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহুসংখ্যক আত্মিয় স্বজন রেখে গেছেন।
ওইদিন সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশানে স্বর্গীয় শ্রীমতি বিজয়া লক্ষ্মী সরকার বিজু এর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
শ্রীমতি বিজয়া লক্ষ্মী সরকার বিজু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজকের দেশবার্তা সম্পাদক চিত্ত ঘোষ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, ফুলবাড়ী পৌরসভার সাবেক পৌর মেয়র মো. মানিক সরকার, সাবেক পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, অনাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ পরিবার, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত, সাধারণ সম্পাদক জয় রাম প্রসাদ, শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
শোক সংবাদ : শ্রীমতি বিজয়া লক্ষ্মী সরকার বিজু পরলোকগমন
ডিসেম্বর ১৮, ২০২৪


































