আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেলসহ শাহিনুর ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম -সেবা এবং বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর দিক নির্দেশনা ও তত্বাবধায়নে বিরল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় রাত পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের বাবুল মিয়া এর বসত বাড়ীর খুলিয়ানের দরজার সামনে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নরোত্তমপুর গ্রামের আয়জুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলামকে (৩২) আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও ১টি ১০০ সিসি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শাহিনুর এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































