বগুড়া ব্যুরো :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার যদি মানুষের ভাল চায় তাহলে দেশ ভাল হবে। মানুষের ভাগ্য বদলাতে পারবে এমপিসাহেব মন্ত্রীসাহেব সরকার। অতএব ভাল সরকার চাই। ভাল সরকারে ভোট এডা। ভাল মানুষ দেখা ভোট দিতে হবে। তিনি বলেন, চান্দাবাজ মামলাবাজ ধান্ধাবাজদের ভোট দিয়ে বাচঁতে পারবেন না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের নিজের প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার যাকে পছন্দ তাকেই ভোট দিবো। কেই আমাকে বাধা দিতে পারবে না। কেই আমাকে বাধ্য করতে পারবে না।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি মনে করি বাংলাদেশ বদলে দেওয়া যায়। আমাদের এই বারের শ্লোগান হচ্ছে বদলে দাও বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ আমরা বদলাতে দিতে পারি। যদি যাদের হাতে দেশ যাবে-তারা দেশটা বদলাতে চান। তিনি আরও বলেন, এবার যারা ভোটে দাঁড়িয়েছে তাদের সবাইকে চেনেন। না চিনলে কষ্ট করে চিনে নিয়েন।
নাগরিক ঐক্যের এই নেতা আরও বলেন, মার্কা দেখে ভোট দিয়েন না। মার্কা তো ভালই। কিন্তু সব মার্কার পিছনে যে ভালো লোক খারা হছে তা কিন্ত না। ভাল লোকও খারা হছে, খারাপ লোকও খারা হছে। লোকও দেখতে হবে।
এসময় তার সঙ্গে ছিলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, নাগরিক ঐক্যের পৌর কমিটির আহবায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসান প্রমুখ।
আমন্ত্রণ/এজি
মার্কা দেখে ভোট দিয়েন না, লোকও দেখতে হবে-বগুড়ায় মান্না
ফেব্রুয়ারি ৬, ২০২৬
































