মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর শহরের বড়বন্দর নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক(২৪ মাস মেয়াদী) কার্যনির্বাহী কমিটির মনোনয়নপত্র দাখিল ও বাছাই এর জন্য দিন ধার্য ছিল।
মনোনয়নপত্র বাছাইকালে ১১টি পদসমূহের কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় এবং দাখিলি মনোনয়ন পত্রসমূহ নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহিত হওয়ায় প্রার্থীদের সকল পদসমূহের বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছেন দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের দায়িত্ব প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আশফাক আহম্মদ।নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন এ্যাডভোকেট শামীম বিন গোলাম পাল ও এ্যাডভোকেট ইকবাল রায়হান সোহেল।
নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি মো. মোকাদ্দেসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মো. সৌরভ আলী, কোষাধ্যক্ষ মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুর রশিদ, দপ্তর সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান, কার্য্য-নির্বাহী সদস্য মো. শাহানুর আলম, মো. ইয়াহিয়া সরকার ও মতিউস সাদ আল রশিদ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেল ধান চাউল ব্যবসায়ী গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ডিসেম্বর ৫, ২০২৪
































