আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
দিনাজপুরের বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ২১ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সেক্রেটারী মো. একরাম হোসেন তালুকদার, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান চৌধুরী, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, কালব্ এর জেলা ব্যাবস্থাপক অরুন কুমার বক্তব্য রাখেন।
কালব্ উপজেলা ব্যবস্থাপক বিশ^নাথ রায় ও বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ট্রেজারার মো. মঞ্জুর হোসেন এর সহযোগিতায় সভার সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সেক্রেটারী মো. হাসান আলী।
এর আগে সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যদের ভোটে ব্যালটের মাধ্যমে প্রয়োগকৃত ভোটে চেয়ারম্যান পদে মো. জুলফিকার আলী, ভাইস চেয়ারম্যান পদে সুমন কুমার রায়, সেক্রেটারী পদে মো. ছামিদার রহমান, ট্রেজারার পদে মো. মিজানুর রহমান ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় ডিরেক্টর পদে মোহাম্মদ লিয়াকত আলী ও মো. আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত
নভেম্বর ৩০, ২০২৪


































