মাহামুদুলু হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ঢাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করে আজ শনিবার (৩০ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত: জহির উদ্দিনের ছেলে আনিছুর রহমানের বিরুদ্ধে ২০১০ সালে রংপুরের পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
এ মামলায় রংপুরের বিজ্ঞ বিশেষ জজ আদালত সম্প্রতি আনিছুরকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে বিরামপুর থানার এএসআই সুদান চন্দ্র বর্মন ঢাকার উত্তরা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে পলাতক আনিছুরকে গ্রেপ্তার করেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ বলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক সাজাপ্রাপ্ত পলাতক আনিছুরকে গ্রেপ্তার ও আদালতে সোপর্দের বিষয়ে অবগত আছেন।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
নভেম্বর ৩০, ২০২৪
































