মাহামুদুলু হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে ফোর লেন সড়কের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে তিনি সড়কের কাজ পরিদর্শন করেন। এসময় হিলি নাগরিক কমিটির পক্ষ থেকে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কের ভূমি অধিগ্রহন জটিলতার সমস্যার সমাধানের জন্য স্মারক লিপি দেওয়া হয়। সড়কের অধিগ্রহন খুব দ্রুত করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এ আজিজ, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকেই।
আমন্ত্রণ/এসিজি


































