গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর তথাকথিত সাংবাদিক মোস্তফা কামাল সুমনের দায়েরকৃত মামলায় বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন উভয়পক্ষ শুনানী শেষে মহামান্য আদালত নামঞ্জুর করেছে।
বিবাদী পক্ষে শুনানী করেন সিনিয়র এ্যাডভোকেট আবু মুসা সরকার ও এ্যাডভোকেট রাজীব। বাদী পক্ষে শুনানী করেন এ্যাডভোকেট ভবেশ চন্দ্র সহ ৫ জন আইনজীবী।
মামলার বিবরণে জানা যায় গত ৪ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের ২০২৪ – ২০২৬ সেশনের গঠনতন্ত্র মোতাবেক রবিউল কবির মনুকে সভাপতি ও শওকত জামানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটি গঠিত হয়।
নির্বাচিত এ কমিটিকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংবর্ধনা সহ ব্যাপক হারে অভিনন্দন জানান।সেই সাথে সাংবাদিক মহলও এ কমিটিকে সেরা কমিটি হিসেবে অভিহিত করে। কিন্তু মোস্তফা কামাল সুমন নামে তথা কথিত এক সাংবাদিক নির্বাচিত কমিটির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ জজ কোর্টে মামলা করে কমিটির উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে।
রোববার শুনানি শেষে মহামান্য আদালত আজ আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর
নভেম্বর ২৬, ২০২৪
































