কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গনে জেলা নির্বাচন অফিসারের নির্দেশনাক্রমে ৭নং ওয়ার্ডের রেজিষ্ট্রেশনকৃত চূড়ান্ত নতুন ভোটারদের আনুষ্ঠানিকভাবে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করলেন ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।
আজ বুধবার (১৯ মার্চ) নতুন ভোটারদের রেজিষ্ট্রেশন কার্যক্রমের সুপারভাইজার জানান জেলা নির্বাচন অফিসারের নির্দেশনক্রমে গত ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রæয়ারি পর্যন্ত আমি সহ ৪ জন তথ্য সংগ্রহকারী ৭নং ওয়ার্ডে বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করে এনেছি। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ মার্চ) এই স্কুলে চূড়ান্ত রেজিষ্ট্রেশন ও ছবি তোলার মধ্যে দিয়ে নতুন ভোটার হিসেবে তাদের গণ্য করা হলো। এছাড়া তথ্য সংগ্রহের সময় যারা বাহিরে ছিলেন তারাও প্রয়োজনীয় কাগজপত্র এনে নতুন ভোটার হিসেবে রেজিষ্ট্রেশন করতে পারবেন। আমরা বাড়ী বাড়ী গিয়ে ইতোমধ্যে ৫০০ নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। নতুন ভোটারদের শনাক্ত বা যাচাই করতে জেলা নির্বাচন অফিসারের নির্দেশ অনুযায়ী সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা বলেন, আমি ৭নং ওয়ার্ডের নতুন ভোটারদের প্রতিবারের মতো এবারেও ফুল দিয়ে বরণ করছি। আমার বিশ্বাস নতুন প্রজন্মের এই ভোটাররা গণতন্ত্র চর্চা ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে নতুন ভোটারদের ফুল দিয়ে বরণ করলেন সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা
মার্চ ১৯, ২০২৫


































