মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) :
রংপুরের বদরগঞ্জে মাদক সেবন ও দুই পিস ইয়াবা বহন করার অপরাধে পিয়াস নামের এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান চার মাসের জেল ও অনাদায়ে ১ হাজার টাকা জরিমানা করেন।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের ইক্ষু কেন্দ্রের সামনে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হলো পৌরশহরের ইক্ষু সেন্টারের মৃত মনা মিয়ার ছেলে পিয়াস (৩০)।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২ পিস ইয়াবা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক একটি দল আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালতে তার চার মাসের জেল অনাদায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
রংপুর বদরগঞ্জে মাদক সেবনকারী এবং ব্যবসায়ী একজন আটক
নভেম্বর ১৯, ২০২৪


































