মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে কৃষি অফিস প্রাঙ্গনে এ সময় ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মোহন্ত, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, জামায়াতের সেক্রেটারি রজব আলী, পিআইও সামিয়্যাল মার্ডি, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম শিল্পী, আনোয়ারুল ইসলামসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
রাণীশংকৈলে বিনামূল্যে সার বীজ বিতরণের উদ্বোধন
নভেম্বর ১৩, ২০২৪


































