মো. আব্দুল আজিম, দিনাজপুর :
দিনাজপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদক বিরোধী অভিযানে আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া এলাকা থেকে ১০০ পিস (মাদকদ্রব্য) টাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাড়ী সিপাহীপাড়া এলাকার মাদক ব্যবসায়ী সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ পিস টাপেন্টা ডল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে । মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহŸান জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মিশকাতুল জাবিরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়ার মো. আব্দুস সাত্তারের ছেলে সোহেল রানাকে আটক করেছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মিশকাতুল জাবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
নভেম্বর ৬, ২০২৪


































