গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সারা দেশে জামায়াত শিবির নেতা কর্মীদের নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বাদ আসর স্থানীয় দারুল ফোরকান ট্রাস্টে অনুষ্ঠিত সমাবেশ উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা নুরুন নবী প্রধান, উপজেলা নায়েবে আমীর আব্দুল বারী, উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, প্রচার বিভোগের সেক্রেটারী মাজহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা ২৮ অক্টোবর নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ সহ হাসিনা সহ খুনিদের আইনের আওতায় এনে বিচারের আহŸান জানান। সমাবেশে শেষে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে এক সুবিশাল বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
২৮ অক্টোবর ট্র্যাজিডির প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
অক্টোবর ২৮, ২০২৫

































