মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) :
রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা ঘাট থেকে চারজনকে আটক করে জরিমানা করেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম। তাদের প্রত্যেককের পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাস জেল।
বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা ঘাট থেকে আজ সোমবার (৪ নভেম্বর)বিকাল চার’ টায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ট্রাক্টর ও পাওয়ার টিলার সংযুক্ত টলিসহ চারজন আটক হয়েছে। আটককৃতদের প্রত্যেকের ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে
একমাস জেল দেওয়ার বিষয়ে জানা গেছে। আটককৃতরা হলেন ১) মোঃ জাহিদুল ইসলাম (৪৮) ২) মোঃ মিঠু মিয়া (৩৬) ৩)মোঃ রুমন আলী (১৯) ৪) শাহাবুল (৫৫)।
বালু মহলের ভ্রাম্যমান অভিযানের সময় ছিলেন থানার এস আই মো. সাইফুর রহমান ও সঙ্গীও ফোর্স।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কুতুবপুর অরুন্নেছা নদীর ঘাটে ট্রাক্টর লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে জরিমানা অনাদায়ে একমাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































