এম. রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ (দিনাজপু) :
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (২ নভেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মুক্তাদির রহমান বকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
নভেম্বর ২, ২০২৪
































