গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিব কর্তৃক কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ীভাড়া প্রদানে লিখিত অঙ্গীকার পূরণ না করার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন ।
কর্মবিরতি পালন শেষে কলেজ প্রাঙ্গনে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এক জমায়েতে মিলিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারি অধ্যাপক সাইদুল ইসলাম, ওয়াহেদুন্নবী সরকার, আবু তাহের, রাশেদ হায়দার আপেল, আমিনুর রশিদ ও শাহ্ আলম মন্ডল, প্রদর্শক শাহ্ আলম, প্রধান অফিস সহকারী আশরাফুল ইসলাম প্রমুক।
বক্তারা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিবের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁকে অধ্যক্ষ পদ থেকে অপসারণের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষনা করেন। কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































