মো. নুর ইসলাম, দিনাজপুর :
ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাসিলাডাঙ্গা সদর এর আয়োজনে আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় ফাসিলাডাঙ্গা মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর চতুর্থ দিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জবাইদুর রহমান। দিনাজপুর জেলা মৎস্যজীবী দলের সদস্য মো. ওয়াহেদ আলীর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং শাস্ত্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিরল মৎস্যজীবী দলের সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন (আবুটি), কোতোয়ালী মৎস্যজীবী দলের সভাপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান আলী, ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক ইউসুফ পল্টু স্থানীয় নেতৃবৃন্দ।
শহীদ জিয়ার স্মৃতি টুর্নামেন্ট ২০২৪ এর চতুর্থ দিনের খেলায় চিরিরবন্দর উপজেলা সাগর একাদশ বনাম দিনাজপুর বড় মাঠ এর মাঝে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত দুই দলের খেলার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে ট্রাইবেকার দিনাজপুর বড় মাঠ ৩-১ গোলে বিজয়ী হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ চতুর্থ দিনের খেলার উদ্বোধন
অক্টোবর ২৬, ২০২৪


































