রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঈষানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল কুমার বুলু‘র বিরুদ্ধে খাষজমি দখল এবং অর্থনৈতিক স্বার্থের বিনিময়ে জলমহলের পুকুর ইজারা প্রদানের অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রয়ারি) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন বোচাগঞ্জ উপজেলার জিনোর গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে মো. ওয়াহেদুর রহমান। এসময় লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২ নং ঈষানিয়া ইউনিয়নের রনটি মৌজার দাগ নং ১৭/২১ জমির পরিমান ৯২ শতক, বলদাহার পুকুর যাহার দাগ নং ২৪৫ জমির পরিমান ৭১ শতক, ধোপাকুড়িয়া পুকুর যার দাগ নং ২৫৬ জমির পরিমান ১ দশমিক ৯১ একর ও জিনোর মৌজার দুলাহার পুকুর যার দাগ নং ৫২৯ জমির পিরমান ২ দশমিক ৯২ একর। উল্লেখিত পুকুর গুলি সরকারিভাবে ইজারা দেয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান উৎপল কুমার পূর্বেই অন্যায়ভাবে নিজের খেয়াল খুশিমত বিভিন্ন ব্যক্তির নিকট আর্থিক সুবিধা নিয়ে পুকুরগুলি তাদের প্রদান করেছে।
এছাড়াও চেয়ারম্যান রনটি মৌজার বেদাহার পুকুরটি ২০২৩-২৪ইং অর্থ বছরে কোনো বরাদ্ধ না থাকলেও তিনি ব্যক্তিগত ভাবে পুকুরের পাশে থাকা চেয়ারম্যানের জমি ও পুকুরটি খনন করে সরকার জমি এবং নিজের জমি একত্র করে ফেলেছে এবং সেখান হতে বিপুল টাকার বিনিময়ে মাটি বিক্রয় করেছে। এই অন্যায় কাজে সম্পৃক্ত থেকে তাকে সহায়তা করছে অত্র ইউনিয়নের তহশিলদার মুকেশ চন্দ্র রায়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর আগে একই অভিযোগে চেয়ারম্যান উৎপল কুমারের বিরুদ্ধে বোচাগঞ্জ ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করা হলেও থামছে না চেয়ারম্যানের অনিয়ম,র্দূনীতি ও কুর্কীতি ।
জলমহল দরপত্রের মাধ্যমে প্রদান করার নিয়ম থাকলেও চেয়ারম্যান উৎপল কিভাবে স্ব ইচ্ছায় পছন্দের ব্যক্তির বরাদ্ধ দিয়ে আর্থিক ফায়দা ভোগ করছে। প্রশাসনের নিকট আমরা এমন অন্যায় কাজের সুষ্ঠ তদন্ত এবং কঠোর বিচার দাবী করছি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. আতিকুর রহমান।
ঈষানিয়া ইউপি চেয়ারম্যান উৎপল কুমার বুলু‘র বিরুদ্ধে খাসজমি দখল এবং ব্যক্তিগত স্বার্থে জলমহলের পুকুর ইজারা দেয়ায় দিনাজপুরে সংবাদ সম্মেলন
মার্চ ২, ২০২৪


































