গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
ঢাকা-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে গাইবান্ধার গোবিন্দঞ্জ শহর এলাকায় ভয়াবহ যানজটের কবলে পড়েছে। ১ কিলোমিটারের শহর এলাকা পারাপার হতে একেকটি যানবাহনের সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত।
ব্যবসায়ি ও স্থানীয়রা জানান ঢাকা- রংপুর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ কজের জন্য গোবিন্দগঞ্জ শহর এলাকা প্রশস্ত করতে দু’পাশের বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। এই স্থাপনার অনেক রাবিস ও মালামাল এখনও মহাসড়কে ঢিবি আকারে পড়ে আছে। যে গুলি গত কয়েক দিনের টানা বর্ষনে মহাসড়কের ওপর এসে কাদায় পরিণত হয়েছে। এ ছাড়াও যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা না করে আগের সংস্কার বিহীন ও খানাখন্দকে ভরা মহাসড়ক দিয়েই যানবহান চলাচল চালু রাখায় বৃষ্টির পানিতে গর্ত খানাখন্দক ডুবে থাকায় যানবাহন চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। পানি ও গর্তের কারণে যানবাহনের গতি কমে যাওয়ার শহর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বর্তমানে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড় থেকে বকচর আলু ষ্টোর পর্যন্ত ২ কিলোমিটার এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের থানা মোড় থেকে তরফকামাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার যানজট রয়েছে।
যানজটে আটকা পরা ট্রাকচালক ছামসুল হক বলেন, দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রাকে মালামাল লোড় নিয়েছি। দিনাজপুর থেকে আসতে কোন সমস্যা হয়নি। কিন্তু কাটামোড় থেকে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে আসতেই প্রায় ১ঘন্টার বেশী সময় লেগেছে। এখন শহর পার হতে পারেনি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কে সৃষ্ট গর্ত পানিতে ডুবে থাকায় ধীর গতিতে যানবহন চলাচল করছে। যে কারণে শহর এলাকায় যানজট হচ্ছে। হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনে গতকাল থেকেই কাজ করে যাচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ যানজট : ১ কিলোমিটার পারাপার হতে সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা
অক্টোবর ৮, ২০২৪


































