উল্লাপাড়া ও সলঙ্গা সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গা থানা পুলিশ শনিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে যোগদান করেছেন। র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় তারা স্ব স্ব থানায় যোগদান করেন।
এ সময় র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন ও সিরাজগঞ্জ সেনাবাহিনীর ক্যাপ্টেন আছমা খাতুন এর উপস্থিতিতে উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ সিদ্দিকুল আলম ও সলঙ্গা থানার ওসি এনামুল হকসহ উল্লাপাড়া ও সলঙ্গা থানায় কর্মরত পুলিশের সকলসদস্যবৃন্দ থানায় যোগদান করেন। এ সময় জামায়াতের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
উল্লাপাড়া ও সলঙ্গা থানা পুলিশের যোগদান
আগস্ট ১০, ২০২৪
































