মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর উপশহর মানিক নগর মাদরাসা মাঠ প্রাঙ্গনে ত’লীমুস সুন্নাহ্ মাদরাসা এন্ড একাডেমি’র উদ্যোগে শুক্রবার (৯ মে) বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট মো. শামীম কবীর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে তাফসীর করেন নারায়ণগঞ্জ মাহমুদপুর তালিমুস সুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী ঢাকা। দ্বিতীয় আলোচকের তাফসীর রাখেন দিনাজপুরের পুলহাট এলাকার দারুল কুরআন কালুপীর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরী।
অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে সদরের মাহুতপাড়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. শওকত আলীর সভাপতিত্বে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, মানিকনগর আব্দুর রহিম জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আল্লামা মতিউর রহমান কাসেমী, বিশিষ্ট সমাজসেবক ঈদগাহ আবাসিক এলাকার আলহাজ্ব সাইফুল ইসলাম ওস্তাদ, নিউ টাউন জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম আল্লামা শরিফুল ইসলাম, গোলাপবাগ কওমি মাদরাসার মুহতামিম মুফতি শুহাইব আহমেদ। এছাড়াও অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে দিনাজপুর জেলা সম্মিলিত ওয়ায়েজিনগণ তাফসীর করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে তা’লীমুস সুন্নাহ্ মাদরাসা এন্ড একাডেমি এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
মে ১০, ২০২৫
































