মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে পূর্ণ চন্দ্রের ছেলে দিলীপ চন্দ্র (২৫) বাড়ি থেকে কাজে উদ্দেশ্যে গেছে বদরগঞ্জ শহরে ১৪ দিন অতিবাহিত হলেও মেলেনি কোন খোঁজ।
উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তাপুর গুদাম পাড়া এলাকার পুণ্য চন্দ্রের ছেলে দিলীপ চন্দ্র প্রতিদিনেই নিজ বাড়ি থেকে কাজের ওয়েল্ডিং এর কাজ করার জন্য বদরগঞ্জ শহরে যায়। তবে গত ১৩ জানুয়ারি সকাল ৯ টার দিকে খাওয়া-দাওয়া শেষে বদরগঞ্জ পৌরসহরে নিজ কাজে চলে যায়। সেদিন থেকে আজও আসেনি বাড়ি। স্বামীর জন্য স্ত্রী কাঁদছে।
দিলীপের স্ত্রী সত্যি রানী বলেন, আমাদের পাঁচ বছরের সংসার জীবন অনেক কষ্টে চলছে সংসার একটি কন্যা সন্তান রয়েছে বয়স তিন বছর। ১৪ দিন হয়ে যাচ্ছে আমার স্বামী আসেনি বাড়ি পাইনি কোন খোঁজ। অন্য মানুষের বাড়িতে খাবার চেয়ে নিতে হচ্ছে এভাবে চলছে জীবন।
আমন্ত্রণ/এজি


































