গোপাল মোহমন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান বগুড়া সফরে এসে পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছুটে আসেন বন্ধুর সাথে দেখা করতে।আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে তিনি উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে তার বন্ধু আহসান হাবীব ছানা’র থানার বাড়ীতে আসেন । তার এই আগমনে বন্ধু সহ পাড়া প্রতিবেশীর মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় বন্ধু ছানা বাড়ীতে মন্ত্রীর আগমনে গ্রামবাসীরা মন্ত্রী দেখার জন্য ভিড় করতে থাকে। এ সময় মন্ত্রী সাধারণ মানুষের মাঝে মিশে যান এবং বন্ধু ছানা মিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
গ্রামবাসীর মতে, সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তির এভাবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ঘরে আসা বিরল এবং এটি সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসারই বহিঃপ্রকাশ।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জ উপজেলার শালমারায় আইনমন্ত্রীর আকস্মিক সফর
এপ্রিল ১৯, ২০২৬
































