মো. ফারুক হোসেন, হিলি :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের পর সন্ত্রাসী বা তালিকাভুক্তদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতাসহ বাড়ানো হয়েছে নজরদারী। সন্দেহ হলেই চলছে তল্লাশি। বুধবার (৭ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন, হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে আমরা এই চেকপোস্টে কঠোর এবং বাড়তি সতর্কতায় অবস্থান করছি। পুরো ইমিগ্রেশন জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা। প্রতিটি পাসপোর্ট ধারী যাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়াও সন্দেহ হলেই তাকে করা হচ্ছে তল্লাশি।
তিনি আরও জানান, আমরা সতর্ক আছি, এই চেকপোস্ট দিয়ে কোন সন্ত্রাসী বা তালিকা ভুক্ত ব্যক্তিরা ভারতে যেতে পারবে না।
আমন্ত্রণ/এসিজি
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা, বাড়ানো হয়েছে নজরদারীসহ চলছে তল্লাশি
আগস্ট ৭, ২০২৪
































