প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের খামাড় খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ে “সততা স্টোর”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এই স্টোরটি বিশেষভাবে শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে লক্ষ্য রেখে উদ্বোধন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য যেমন স্টেশনারি, স্বাস্থ্যসেবা উপকরণ, বই, শিক্ষা উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে খামাড় খড়িকাদাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের সভাপতিত্বে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু সামা মিয়া (ঠান্ডু) ও সিনিয়র সহ-সভাপতি মাহাবুর রহমান আঙ্গুর। উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সততা স্টোর নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু সামা মিয়া (ঠান্ডু) বলেন, “আজকের এই উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে, তারা সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য পাবে, অন্যদিকে সততার ভিত্তিতে পরিচালিত এই স্টোর তাদের মধ্যে সততার মূল্যবোধ গড়ে তুলবে। আমাদের লক্ষ্য শুধু জ্ঞানদান নয়, বরং নৈতিক শিক্ষাও দেওয়া, এবং সততা স্টোর এই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বিশেষ অতিথির বক্তব্যে মাহাবুর রহমান আঙ্গুর বলেন, “সততা স্টোর” এর উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন সঠিক মূল্য এবং মানসম্পন্ন পণ্য পাবেন। স্টোরে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে কম দামে স্টেশনারি, প্রিন্টেড বই, নোটবুক, পেন, পেন্সিল, এবং স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পণ্যও পাওয়া যাবে। এই স্টোরের বৈশিষ্ট্য হলো, সব পণ্যের দাম ও গুণমান সম্পর্কে শিক্ষকরা বিস্তারিত তথ্য সরবরাহ করবেন, এবং কোন পণ্যের গায়ে মূল্য তালিকা নিশ্চিত করা থাকবে।
এসব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান, খামাড় খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. আজিজুল ইসলাম, অভিভাবক সদস্য মো. জাকিরুল ইসলাম, মহিলা সদস্য রীনা রানী রায় সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে সততা স্টোর এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা
নভেম্বর ৫, ২০২৪































