গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মধ্যে রাতে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ২৮ পিচ ট্যাবলেট সহ বেলাল হোসেনকে (৩২) তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) মধ্যে রাতে পৌর শহরের উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী পৌর শহরের উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) মৃত আয়নাল হক এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
আমন্ত্রণ/এজি
হিলিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামি আটক
ডিসেম্বর ১৫, ২০২৫
































