গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৩ জুন) হাকিমপুর পৌর শহরের বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা স্কাউটসের কমিশনার আনোয়ারুল হক টুকু,।
কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
আমন্ত্রণ/এসিজি
































