গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে অসহায় ও দরিদ্র রুগীদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে থানা মোড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বয়সী দেড় হাজার নারী ও পুরুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসায় মানুষ।
চিকিৎসাসেবা নিতে আসা পৌর শহরের আলেয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই। একটা ডাক্তার দেখাতে গেলে ৫০০-৬০০ টাকা লাগে।আর এখানে আমাদের আসনে ধানের শীষ প্রতীককের প্রার্থীর পক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আমরা খুবই খুশি।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এজি
হিলিতে অধ্যাপক ডা. জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১, ২০২৬


































