মো. ইউসুফ আলী, দিনাজপুর :
আজ ৫ আগস্ট২০২৫ মঙ্গলবার সকাল নয়টায় দিনাজপুর সদরের ৩নং ফাজিলপুর ইউনিয়নের বিশু পাই তেলিপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম উদ্দিন এর ছেলে জুলাই যোদ্ধা শহীদ রবিউল ইসলাম রাহুল এর মহারাজপুর গ্রামে কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা।
এ সময় মরহুম জুলাই যোদ্ধা শহীদ রবিউল ইসলাম রাহুলের পিতা মো. মুসলিম উদ্দিনসহ দিনাজপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দীন, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলামসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
আগস্ট ৫, ২০২৫


































