মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা :
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র হত্যার প্রতিবাদ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনাজপুরের চিরিরবন্দরে বিক্ষোভসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুম’আ সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল উপজেলার রাণীরবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে? আমি কে? হাদি হাদি-সহ বিভিন্ন প্রতিবাদী ¯েøাগান দেন।
বিক্ষোভ শেষে সুইহারিবাজার চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মো. আব্দুস সবুর, মো. জোবায়দুর রহমান, শাইখ মো. শফিকুল ইসলাম, মো. ওমর ফারুক প্রমুখ। এ সময় হাদির হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
অপরদিকে দুপুর ২টায় উপজেলার ঘুঘুরাতলী মোড়ে একই দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সোহেল সাজ্জাদ, সৈকত হোসেন প্রমুখ।
আমন্ত্রণ/এজি
হাদিকে হত্যার প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে চিরিরবন্দরে বিক্ষোভ সমাবেশ
ডিসেম্বর ১৯, ২০২৫


































