জাহিদুল ইসলাম জাহিদ, হিলি (দিনাজপুর) :
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রকিব উদ্দীন মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমেদ আহসান হাবীব, উপজেলা দুর্নীতি দমন কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন সহ অনেকে। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দূর্নীতি প্রতিরোধে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ডিসেম্বর ৯, ২০২৪


































