আমন্ত্রণ বিনোদন ক্রীড়া ডেস্ক :
আর গোপন থাকলো না বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের প্রেম কাহিনী। তিনি নতুন করে নিজের হাঁটুর বয়সী এক যুবকের প্রেমে পড়েছেন। এখন দেখার বিষয় হলো সেই প্রেম কতদিন টিকে। তবে এখন আলোচিত হচ্ছে কৃতি সেই যুবককে নিয়ে নির্জন দ্বীপে চলে গিয়েছেন। আর তাতেই হৈ চৈ চারদিকে।
জানা যায়, অনেক দিন ধরে শোনা যাচ্ছে বলিউড তারকা কৃতি শ্যাননের মনে প্রেমের চাঁদ উঠেছে। এবার তা এতটাই আলো ছড়াল যে পাড়ায় পাড়ায় রটে গেল নায়িকার প্রেমের খবর। ১০ বছরের ছোট শিল্পপতি কবীর বহিরার সঙ্গে প্রেম করছেন। হাঁটুর বয়সী সেই প্রেমিককে নিয়ে এখন নির্জন দ্বীপে নিরিবিলি সময় কাটাচ্ছেন কৃতি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আরও জানা যায়, দিন দুয়েক আগে জন্মদিন ছিল কৃতির। দিনটি উদযাপনে ছুটি কাটাতে গ্রীসে যান তিনি। তাবু খাটান সেখানকার মাইকোসন নামের একটি দ্বীপে। সেখানেই তার সঙ্গে লেন্সবন্দি হয়েছেন কবীর।
সেখানে দেখা গেছে, একটি পার্টিতে সুসময় কাটাচ্ছেন যুগল। চুপি চুপি সেই ছবি তুলে কেউ ছড়িয়ে দিয়েছে নেট পাড়ায়। যা দেখে অনুরাগীরা নিশ্চিত কৃতি-কবীর একে অন্যের মাথা খেয়েছেন।
আরও চোখে পড়ার বিষয় হলো, কবীর বহিরাও সেই পার্টি থেকে একটি ছবি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। যদিও সেই ছবিতে কৃতিকে দেখা যায়নি। তাই দেখে চর্চা আরও বেড়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি কৃতি।
কবীর বহিরার লন্ডন প্রবাসী শিল্পপতি। এর আগেও তার সঙ্গে দেখা গেছে কৃতিকে। নতুন বছর উদযাপনের সময় দুবাইতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাদের। সঙ্গে ছিলেন কৃতির বোন নুপূর শ্যানন ও স্বস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি। ওই পার্টির ছবি প্রকাশের পর থেকেই শুরু হয় কৃতি-কবীরের প্রেমের গুঞ্জন।
আমন্ত্রণ/এজি
হাঁটুর বয়সী প্রেমিক কবিরকে নিয়ে নির্জন দ্বীপে কৃতি কি করছেন?
আগস্ট ১, ২০২৪
































