আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুরে সুইহারী ইউনিয়ন ক্লাবের নব-নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর ক্লাবের সার্বিক উন্নয়নে দোয়া-মাহফিলের আয়োজন ছিল। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের সুইহারী ইউনিয়ন ক্লাব আয়োজিত নব-নির্বাচিত আহŸায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।
এসময় সুইহারী ইউনিয়ন ক্লাবের আহবায়ক মো. রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সমাজসেবক আল মামুন বিপ্লব, ফিরোজ খাঁন রাজ।
এছাড়াও সুইহারী ইউনিয়ন ক্লাবের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হানিফ দিলনসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের নবনির্বাচিত সদস্যরা।
সুইহারী ইউনিয়ন ক্লাবের নব-নির্বাচিত আহŸায়ক কমিটির পরিচিতি শেষে ক্লাবের সার্বিক উন্নয়নে দোয়া-মাহফিলে অংশ নেন উপস্থিত সকলেই।
আমন্ত্রণ/এসিজি
সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা
আগস্ট ৩১, ২০২৪


































