সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি- আর্দশ পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া বগুড়ার সারিয়াকান্দির ৯ নেতাকর্মীকে দলে ফিরিয়েছে বিএনপি। রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হায়দার রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, মুশফিকুর রহমান মদন, সারিয়াকান্দি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সােহেল সরকার, লুৎফর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিপুল ও পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী।
আমন্ত্রণ/এজি
সারিয়াকান্দিতে ৯ নেতাকর্মীকে সুখবর দিলেন বিএনপি
জানুয়ারি ৫, ২০২৬


































